ঢাকাSaturday , 1 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে মিতালী বাড়ৈ (২২) নামের এ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। শনিবার সকালে নিজ বাড়ির দো-তালার একটি কক্ষ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ মিতালী বাড়ৈ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শুয়াগ্রামের মনিন্দ্র হালদারের মেয়ে।
মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, এ বছরই মুকসুদপুর উপজেলার শুয়াগ্রামের মনিন্দ্র হালদারের মেয়ে মিতালী বাড়ৈর সাথে একই উপজেলার বিষ্ণু বাড়ৈর ছেলে তাপস বাড়ৈর বিয়ে হয়। বিয়ের পর থেকে মিতালী বাড়ৈর সাথে তাপস বাড়ৈর কলহ চলে আসছিল। শনিবার সকালে নিজ বাড়ির দো-তালার একটি রুমে গৃহবধূ মিতালীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মহিদুল আরো জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মিতালী রাতের যেকোনো সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশের মায়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।