নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুর বাজারে শুক্রবার বিএনপির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।’
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ময়েজ উদ্দীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মারুফ-উল-ইসলাম, তালা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকরামুল, সাধারণ সম্পাদক মনিরুল প্রমুখ।

