ঢাকাFriday , 30 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীদের পুনর্বাসন সরকার মেনে নেবে না

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের নামে সন্ত্রাসীদের পুনর্বাসনের দাবি সরকার মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ‘‘আমরা চাই উৎসবমুখর পরিবেশে সব দল নির্বাচনে অংশ নিক। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের নামে বিএনপি যদি সন্ত্রাসীদের পুনর্বাসন করতে চাই, সরকার তা মেনে নিতে পারে না। এই সুযোগ দেওয়া হবে না।’’
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, নির্বাচন সময়ে পুলিশ নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তা প্রত্যাশিত।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।