ঢাকাFriday , 30 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বন্ধুর ঝগড়ায় কিশোর খুন

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ক্যারম খেলাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। নিহত কিশোরের নাম ফরহাদ (১৪)।
শুক্রবার সকাল ১০টার দিকে বহদ্দারহাটের ওমর আলী মাতব্বর রোডে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় পুলিশ ইমরান (১৭) নামের আরেক কিশোরকে গ্রেপ্তার করেছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে হাতাহাতি হয়। পরে এ ঘটনার জেরে ফরহাদকে ছুরিকাঘাত করে ইমরান। গুরুতর আহত ফরহাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ইমরানকে গ্রেপ্তার করেছে।