ঢাকাFriday , 30 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শতাধিক পিস ইয়াবাসহ নারী আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে। শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা (আমিরাবাদ) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোছা. সুমী বেগম (২৮) ইটাহাটা (আমিরাবাদ) এলাকার মনির হোসেন রাকিবের স্ত্রী।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ইটাহাটা (আমিরাবাদ) এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৩ পিস ইযাবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ২৫০ টাকাসহ হাতে-নাতে সুমীকে আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, ধৃত আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।