ঢাকাFriday , 30 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর ভদ্রা বস্তিু এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে।
মহড়ায় অগ্নিকাণ্ড নির্বাপণের বিভিন্ন ধরনের কৌশল দেখানো হয়। মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন শামীম। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সদর) আহসানুল কবির।
মহড়ায় বাসা-বাড়িতে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের আগুন লেগে গেলে তা কীভাবে চার পদ্ধতিতে নির্বাপণ করা যায় ও ছোটখাটো তেলের আগুন নেভানো যায়, তা দেখানো হয়।
মহড়ায় অংশ নেওয়া ওই এলাকার বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘আগুন নেভানোর কৌশল দেখে ও অংশ নিয়ে খুব উপকার হয়েছে। কীভাবে আগুন নেভাতে হয়, তা আমি শিখেছি।’