ঢাকাThursday , 29 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় যুবদল নেতার আত্মহত্যা

Link Copied!

ইফতে খাইরুল ইসলাম তিলক। ফাইল ফটো

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতে খাইরুল ইসলাম তিলক (৪৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৮ নভেম্বর) রাতে আত্মহত্যা করেন তিনি। কলেজ শাখা ছাত্রদলের সাবেক জিএস তিলক শহরের বনুয়াপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।
নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. বোরহান উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিলকের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী নাফিউ ইসলাম নোলক জানায়, রাতে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস দেন তিলক। টের পেয়ে মেয়ে নোলক ও তিলকের ভাতিজি দীপ্তি তাকে উদ্ধার করে আত্মীয়দের সহযোগিতায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক টিটু রায় তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।