ঢাকাWednesday , 28 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এরশাদের মনোনয়নপত্র জমা দিলেন নেতাকর্মীরা

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীবের কাছে তার পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলের পর প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন কাজ করছে। জয়ের ব্যাপারে জাতীয় পার্টি আশাবাদী। সংঘাতময় পরিস্থিতি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।