ঢাকাWednesday , 28 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ লাখ টাকা ফেলে পালালেন পাচারকারী

Link Copied!

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল চেকপোস্ট পুরাতন ইমিগ্রেশনের সামনে থেকে ৪ লাখ হুন্ডির টাকা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিকেলে এ টাকা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে এসে বেনাপোল চেকপোস্টের পুরাতন ইমিগ্রেশনের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব, নায়েক হাতেম আলী, সিগন্যাল অফিসার আব্দুল খালেক, সিপাহী হাফিজ, সিপাহী ইমরান ও সিপাহী মোশারফ হোসেন সেখানে অভিযান চালিয়ে ৪ লাখ হুন্ডির টাকা উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে হুন্ডি পাচারকারী পালিয়ে যান।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ৪ লাখ হুন্ডির টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত টাকা কাস্টমসে জমা দেয়া হয়েছে।