ঢাকাWednesday , 28 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পলাতক জেএমবি সদস্য গ্রেফতার

Link Copied!

গ্রেফতারকৃত মো. সাব্বির হোসেন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মো. সাব্বির হোসেন (২৬) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) সদস্যরা।
মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে জেলার সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাব্বির হোসেন চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মনিরামপুর গ্রামের নজরুল হোসেনের ছেলে।
বুধবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান, র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ রায়হান খালেক।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২০১৬ সালের ৯ জুলাই রাতে পাবনা জেলার সুজানগর উপজেলার পালপাড়া গ্রামে কিছু লোক সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির উদ্দেশে বৈঠক করছিল। এ সময় সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করে। এ সময় জেএমবির অপর শীর্ষ সদস্য মো. সাব্বির হোসেনসহ ১০/১৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় সুজানগর থানায় সস্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।