ঢাকাTuesday , 27 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে আ.লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহরের হোটেল বাজার মোড় থেকে সাবেক জেলা যুবলীগ সভাপতি টনিক বিশ্বাসের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
মেহেরপুর-মুজিবনগরবাসীর ব্যানারে এ মিছিলের আয়োজন করা হয়। এ সময় মিছিল থেকে মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
স্বাধীনতার সুতিকাগার মুজিবনগরখ্যাত মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসন। সদর উপজেলার একটি পৌরসভা আর ৫টি ইউনিয়ন এবং মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে মেহেরপুর-১ আসন। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪২৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭ হাজার ৬৪১ জন এবং মহিলা ভোটার এক লাখ ১৫ হাজার ৭৮২ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকট মিয়াজন আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুস শুকুর ইমন, শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আসলাম শিহির, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও হাবিবুর রহমান।
এদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন।