ঢাকাTuesday , 27 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শিরীন হটাও, শিরীন ভুয়া’

Link Copied!

ফেনী প্রতিনিধি : ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আাসনে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের দলীয় মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের সামনে মিলিত হয়।
বিক্ষোভকারীরা ফেনী-পরশুরাম ও ফুলগাজী আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে মহাজোটের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেত্রী শিরীন আখতারের মনোনয়ন বাতিলের দাবি জানান। ‘শিরীন হটাও, শিরীন ভুয়া, ফেনী-১ আসনে আলাউদ্দীন নাসিমকে চাই’ ইত্যাদি স্লোগান দিয়ে রাস্তায় রাস্তায় মিছিল বের করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন জানান, এই এলাকার সাধারণ জনগণ শিরীন আখতারকে চায় না, সবাই এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলাউদ্দীন আহমেদ চৌধুরী নাসিমকে চায়।