ঢাকাTuesday , 27 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আতিককে অভ্যর্থনা জানাতে গিয়ে নিহত মোটরসাইকেল আরোহী

Link Copied!

শেরপুর প্রতিনিধি : শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিককে (জাতীয় সংসদের হুইপ) অভ্যর্থনা জানাতে গিয়ে মাইক্রোবাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুরুজ আলী (৫৫) সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের মোক্তাহার আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে আসা আতিউর রহমান আতিককে অভ্যর্থনা জানাতে প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল ও কয়েকটি মাইক্রোবাসের বহর নিয়ে নেতাকর্মীরা এগিয়ে যান। এ সময় বহরে থাকা সুরুজ আলীর মোটরসাইকেলকে চাপা দেয় মাইক্রোবাস।