ঢাকাMonday , 26 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট কার্ড নিতে অনীহা রোহিঙ্গাদের

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : প্রত্যাবাসনের জন্য করা স্মার্ট কার্ড নিতে অনীহা প্রকাশ করছে রোহিঙ্গারা। এ কারণে দুই দিন ধরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কিছু এলাকায় প্রতীকী অনশন করছে রোহিঙ্গারা।
‘ইউএনএইচসিআর’ কর্তৃক মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য করা পরিবারভিত্তিক তালিকায় ‘রোহিঙ্গা’ উল্লেখ না করায় রোহিঙ্গারা এ অনশন কর্মসূচি পালন করছে। স্মার্ট কার্ড না নেওয়ার পাশাপাশি ‘ইউএনএইচসিআর’ কে কোনো ধরনের সহযোগিতা থেকে বিরত রয়েছে রোহিঙ্গাদের একটি অংশ।
রোহিঙ্গা কমিউনিটির নেতা মহিব উল্লাহ বলেন, ‘আমরা শুরু থেকে দাবি করে আসছি যে আমাদেরকে মিয়ানমার সরকারকে রোহিঙ্গা স্বীকৃতি দিতে হবে। একইভাবে রাখাইনে স্বাধীনভাবে চলাচল, নাগরিকত্বের পাশাপাশি সব সুবিধা দিতে হবে। কিন্তু, মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য করা পরিবারভিত্তিক তালিকায় “রোহিঙ্গা” শব্দটি উল্লেখ না থাকায় আমরা বিচলিত হয়ে পড়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে ‘ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ’ (আইএসসিজি) এ‌র একটি সূত্র জানায়, রোববার ও সোমবার উখিয়ার ২১ নম্বর ক্যাম্প, চাকমারকুলসহ বিভিন্ন ক্যাম্পের কিছু রোহিঙ্গা প্রত্যাবাসনের তালিকায় ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ না থাকায় স্মার্ট কার্ড না নেওয়ার পাশাপাশি প্রতীকী অনশন করছে। ক্যাম্পের মধ্যে দোকান বন্ধ ও ‘ইউএনএইচসিআর’-কে অসহযোগিতা করছে।
তবে এ বিষয়ে ‘ইউএনএইচসিআর’ এর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালাম বলেন, ‘রোহিঙ্গাদের একটি অংশের ক্যাম্পে প্রতীকী অনশনের কথা আমি শুনেছি। আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছি।’