ঢাকাSunday , 25 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একুশ মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হন পুলিশের তিন সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি ও ইয়াবা।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা সংলগ্ন নৌকাঘাটে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। নিহত জিয়াউর রহমান (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, জিয়াউর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে একুশটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
প্রদীপ কুমার বলেন, ‘টেকনাফে মাদকপাচারের অভিযোগে ২১ মামলার পলাতক আসামি জিয়াউর রহমানকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর শনিবার গভীর রাতে ইয়াবা উদ্ধারে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় পৌঁছালে জিয়াউর রহমানের সহযোগী ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। এ সময় জিয়াউর পালিয়ে ইয়াবা কারবারিদের কাছে যায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ সময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় তৈরি বন্দুক, ২৩ রাউন্ড গুলি এবং ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।’ প্রদীপ কুমার বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’