ঢাকাSunday , 25 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের মনোনীতদের চিঠি দেওয়া শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রার্থী চূড়ান্ত করার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের মধ্যে চিঠি দেওয়া শুরু হয়েছে।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেওয়া হচ্ছে। তবে ৩০০ আসনে কারা আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন এবং কোন আসনগুলো জোটের শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মনোনীতরা আজ সকাল থেকে আওয়ামী লীগ কার্যালয়ে এসে দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করছেন। সকাল সাড়ে ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া শুরু হয়।
এখন পর্যন্ত যাঁরা চিঠি পেয়েছেন তারা হলেন- গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে শেখ হাসিনা, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, নড়াইল-২ মাশরাফি বিন মুর্তজা, ঢাকা-৩ আসনে নসরুল হামিদ বিপু, ঢাকা-১০ শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ সাদেক খান, ঢাকা-১৪ আসলামুল হক, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ, গোপালগঞ্জ-২ শেখ সেলিম, পিরোজপুর-১ শ ম রেজাউল করিম, শরীয়তপুর-২ এনামুল হক শামীম, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল, কুষ্টিয়া-৩ মাহবুব উল আলম হানিফ, চাঁদপুর-৩ ডা. দীপু মনি, বাগেরহাট-১ শেখ হেলাল, মাদারীপুর-২ শাজাহান খান, মাদারীপুর-৩ আবদুস সোবহান গোলাপ, ব্রাহ্মণবাড়িয়া-১ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক, মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি, ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, টাঙ্গাইল-১ আবদুর রাজ্জাক, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, নারায়ণগঞ্জ-১ গোলাম গাজী দস্তগীর, খুলনা-২ শেখ জুয়েল, কুমিল্লা-১১ মুজিবুল হক, যশোর-১ শেখ আফিলউদ্দিন, চট্টগ্রাম-৯ আসনে মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী-২ নিজামউদ্দিন হাজারী, রাজশাহী-৪ এনামুল হক ও গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি।
এদিকে সকাল থেকেই দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড় রয়েছে। মনোনয়নের চিঠি নিয়ে বেরিয়ে এসে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের কর্মী-সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর বঙ্গবন্ধু অ্যাভিনিউ।