ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূলে আ.লীগের পছন্দের শীর্ষে ড. কাজী এরতেজা

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসনে তৃণমূলে তরুণদের পছন্দের প্রার্থী ড. কাজী এরতেজা হাসান। তিনি দৈনিক ভোরেরপাতা ও পিপলস টাইমসের সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক এবং ইরান বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য এবং ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য।
সাতক্ষীরা চারটি সংসদীয় আসনের মধ্যে সাতক্ষীরা সদর আসনটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ আসনে ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক’ নৌকার পক্ষে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সদর এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও এফবিসিসিআইয়ের পরিচালক দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান। হেবিওয়েট দুই প্রার্থীর মধ্যে কে হচ্ছেন নৌকার মাঝি সেটি নিয়ে ভোটারদের মাঝে আলোচনায় টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে সাতক্ষীরা। জামায়াতের নিবন্ধন বাতিল হলেও বিএনপির মিত্রদল জামায়াতের মাওলানা মুহাদ্দেস আব্দুল খালেক এ আসনে ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করবেন বলে অনেকটা নিশ্চিত হয়ে উঠেছেন এলাকাবাসী। সে হিসেবে জামায়াত অধ্যুষিত এ আসনে তাবলিগ করা মুসুল্লি হিসাবে ড. কাজী এরতেজা হাসান নৌকার প্রার্থী হিসেবে গুরুত্ব বহন করছেন বলে তৃণমূলে আলোচিত হচ্ছে। তরুণ সমাজের কাছে ও স্থানীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, তিনিই এবার এই আসনে নৌকার পক্ষে মনোয়নয়ন পাবেন। এলাকাবাসীর মতে, একজন ক্লিন ইমেজের ব্যক্তিকেই মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দেবেন।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও জেলা তাঁতী লীগের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান তুহিনের মতে, নৌকার প্রার্থী যেই হোক তার পক্ষে কাজ করবেন জানিয়ে তারা বলেন, জামায়াত অধ্যুষিত সাতক্ষীরায় ইমানদার লোকের বড্ড অভাব। এখানকার আওয়ামী লীগের মধ্যে ইমানদার প্রার্থী হিসেবে ড. এরতেজা হাসানের বিকল্প নেই। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শিক কর্মী হিসেবে নিজ প্রতিষ্ঠান দৈনিক ভোরের পাতা অফিসে বঙ্গবন্ধু কর্নার তৈরি করেছেন। ধর্ম ও ইসলাম প্রচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা শীর্ষক বই এবং তার সম্পাদিত দৈনিক ভোরের পাতায় ধারাবাহিক প্রতিবেদন লিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যার সৈনিক হিসেবে নিজেকে রাজনৈতিক অঙ্গনে মেলে ধরতে সক্ষম হয়েছেন।
ড. কাজী এরতেজা হাসান সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটা ইপিজেড করার অভিমত ব্যক্ত করে জানান, মৎস্য ও কৃষিসম্পদ হতে শুরু করে বিভিন্ন শিল্পের বিকাশে তিনি নিজেকে উৎসর্গ করতে চান তিনি। তার মতে, ছাত্রজীবন থেকে লেখা-পড়ার পাশাপাশি মসজিদে মসজিদে আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছি। জামায়াত অধ্যুষিত সাতক্ষীরায় ২০ হাজারের মত তাবলিগ জামায়াতের ভোট রয়েছে। আহলে হাদিসের ভোট রয়েছে আরও প্রায় ৪০ হাজার। আমাকে মনোনয়ন দিলে দলীয় ভোটের সাথে প্রার্থী হিসেবে ওই ভোট অনায়াসে যুক্ত হবে। সে ক্ষেতে নৌকার বিজয় নিশ্চিত করে দলের সভানেত্রী মানবতার মা শেখ হাসিনার হাতে উপহার দেব ইনশাল্লাহ।