সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় নছিমন উল্টে গৌর ঘোষ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকালে তালার জেঠুয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৌর ঘোষ তালার জেঠুয়া ঘোষপাড়া গ্রামের বাসিন্দা।
তালা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, কৃষক গৌর ঘোষ বাড়ি থেকে নছিমন নিয়ে বিলে ধান আনতে যাচ্ছিলেন। জেঠুয়া নামকস্থানে পৌছালে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

