ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় আবদুর রহিম (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে ওই দেশীয় সন্ত্রাসীরা। শুক্রবার রাতে নিহতের আত্মীয় আশরাফুজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ির আলী মুন্সীর ছেলে। অপর দুই ভাইসহ রহিম গত সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ব্যবসা করে আসছিলেন।
আশরাফুজ্জামান জানান, বৃহস্পতিবার প্রিটোরিয়ার একটি শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ হত্যাকাণ্ড ঘটে।
এ খবর শোনার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত রহিমের মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগেও চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর সেনবাগসহ কয়েকশ প্রবাসী বাংলাদেশিকে ওই দেশীয় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।