ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্দ্বীপে ৪৮ ঘণ্টার অভিযানে অপহৃত শিশু উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জারিফ (৮) নামের এক শিশুকে অপহরণের ৪৮ ঘণ্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাউরিয়া নামক এলাকা থেকে পুলিশ জারিফকে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত এক নারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত নারীর নাম তাহমিনা (৩৮)। এ ছাড়া, শিশুটিকে উদ্ধারের আগে এই অপহরণের সাথে জড়িত থাকার দায়ে আরো দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন- সানু (২৮) ও মো. হুমায়ুন (৫০)।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার স্কুল থেকে বাসায় ফেরার পথে স্কুল ভ্যান থেকে অপহরণ করা হয় জারিফকে। ঘটনার পর পরই পুলিশকে অভিযোগ জানানো হলে পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর ১১টায় অপহৃত জারিফকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।