ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ওই এলাকার নূরুল ইসলামের ছেলে।
নিহতের বাবার অভিযোগ জমিসংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মফিজুল ইসলাম ও অজ্ঞাত কয়েকজন মিলে তার ছেলেকে হত্যা করেছে।
সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ১১ জনকে অভিযুক্ত করে দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।