ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে আব্দুল লতিফ (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার সকালে উপজেলার চকপাড়া ছাগুইলা আটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লতিফ কালিহাতি উপজেলার শরিষাআটা গ্রামের ইসমাইল ফারুকির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, লতিফ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তিনি হতাশ ছিলেন। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে তিনি সখীপুর উপজেলার চকপাড়া ছাগুইলা আটা এলাকায় একটি গাছের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্র আরো জানায়, লতিফ কয়েকদিন ধরে মানসিক সমস্যাতেও ভুগছিলেন। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।