ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আগুনে পুড়েছে ভাঙ্গারি দোকান

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকাণ্ডে পুড়েছে একটি ভাঙ্গারি (পরিত্যক্ত) দোকান ও মালামাল। পরে গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নেভান।
গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত সোয়া ৪টার দিকে সাইনবোর্ড ভূসিরমিল এলাকার মো. দুলাল ভাণ্ডারির মালিকানাধীন টিনশেডের ভাঙ্গারি দোকানে আগুন লাগে। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর পৌনে ৫টার দিকে আগুন নেভান।
তিনি জানান, আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।