ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরান এইচ সরকারকে আ.লীগ নেতার চ্যালেঞ্জ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মনে করেন, জাতীয় সংসদ নির্বাচনে তার বিরুদ্ধে দাঁড়ালে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার জামানত হারাবেন। বুধবার সাইফুল ইসলাম তার ফেসবুক পেজে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন।
নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে ড. ইমরান এইচ সরকারের দেওয়া এক স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে সাইফুল ইসলাম এমন চ্যালেঞ্জ করেন।
স্ট্যাটাসে সাইফুল ইসলাম লিখেন, ‘এসো ইমরান এইচ সরকার এসো খেলা হবে ভোটের মাঠে, জামানত ফেরত পাবে না চ্যালেঞ্জ করলাম।’
তিনি আরো লিখেন, ‘আমি দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম, সেবার দল আমাকে দেয়নি। ১১তম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছি। জয়প্রিয়তা জরিপ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক পরিচয়, প্রতিপক্ষের শক্তি ও ভোট ব্যাংক, এলাকার ভৌগোলিক বৈশিষ্ট, সততা, ও তারুণ্যনির্ভর নেতৃত্ব ইত্যাদি বিবেচনাপূর্বক দলীয় নৌকা মার্কার মনোনয়নটা আমাকে দেওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহর রহমতে আমি যদি নৌকা প্রতীক নিয়ে ভোট করতে পারি, তোমার মতো ইমরান এইচ সরকার জামানত ফেরত পাবে না।’