ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বলে জানিয়েছেন জোটটির অন্যতম নেতা ও গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ইশতেহারের খসড়া তৈরির লক্ষ্যে ফ্রন্টের কয়েকজন বুদ্ধিজীবী নেতা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডি অফিসে বৈঠক করেন।
বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আমরা আজকে ইশতেহার তৈরি করার জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফ (খসড়া) তৈরি করবো। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাস হবে।’
‘আমার চিন্তা আছে, মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।’
প্রাথমিকভাবে ১১ দফার ভিত্তিতে ইশতেহার তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তবে এটা আরো বিস্তৃত হতে পারে। আগামী ১ সপ্তাহ মধ্যে ইশতেহার ছাপানো হবে বলেও জানান জাফরুল্লাহ চৌধুরী।
বৈঠকে ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ অংশ নেন।
আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে জোটটির ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রতিশ্রুতি কি থাকছে সেসব স্থান পাবে এই নির্বাচনী ইশতেহারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করা হবে বলে জানা গেছে।