ঢাকাWednesday , 21 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলছে শেষ দিনের সাক্ষাৎকার, যুক্ত আছেন তারেক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করতে শেষ দিনে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ময়মনসিংহের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। এরপর ফরিদপুর এবং দুপুর ৩টা থেকে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়।
বিএনপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী ঢাকা বিভাগের ৮ জেলায় ৫০টি আসন, ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ২৪ আসন এবং ফরিদপুর বিভাগের ৫ জেলায় ১৫ আসনের জন্য ছয় শতাধিক প্রার্থীর এই সাক্ষাৎকারে অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে শেষ দিনেও প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য বিএনপির পার্লামেন্টরি বোর্ডের সদস্যদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া পার্লামেন্টরি বোর্ডের সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহুমদ চৌধুরী রয়েছেন।
মনোনয়ন বোর্ডের আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া গত কয়েকদিনের সাক্ষাৎকারে উপস্থিত থাকলেও মঙ্গলবার দুদকের একটি মামলার রায়ে তিন বছরের সাজা হওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে রোববার সাক্ষাৎকারের প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগ, সোমবার বরিশাল ও খুলনা বিভাগ এবং মঙ্গলবার চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন বিএনপি পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা।