ঢাকাWednesday , 21 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফোনে টোপ ফেলে বিকাশে প্রতারণা চক্রের আটক ৩

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : মোবাইল ফোনে টোপ ফেলে বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের তিন জনকে আটক করতে সক্ষম হয়েছে ফরিদপুর ডিবি পুলিশ।
ফরিদপুর শহরের চরকমলাপুর নুরজাহান ভিলা ছাত্র ম্যাচে প্রতারণাকালে মঙ্গলবার হাতেনাতে ডিবি পুলিশের হাতে ধরা পরে এই তিন প্রতারক। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম আগেই সেখানে ফাঁদ পেতে অবস্থান করছিল।
আটকৃতরা প্রতারকরা হলেন, অখিল মন্ডল (২৬), রাধু মন্ডল (২৫) এবং সুজন মন্ডল (২৬) । তাদের প্রত্যেকের বাড়ী জেলার ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়ায়।
ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, ছাত্র ম্যাচে মোবাইলে ফোনালাপ করে বিকাশের মাধ্যমে প্রতারণা করা অবস্থায় তিন প্রতারককে আটক করা হয়। প্রতারকদের কাছ থেকে ৪টি মোবাইল ও ৫৬টি বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।