ঢাকাWednesday , 21 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বসতঘর-রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর, একটি রিকশার গ্যারেজ ও পরিত্যক্ত কাপড় থেকে বাচ্চাদের পোশাক তৈরির মিনি কারখানা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকার হোসেন আলীর সেমিপাকা ভাড়া বাড়িতে রাত পৌনে ৪টার দিকে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশের বিভিন্ন ঘরে এবং রিকশার গ্যারেজ ও বিল্লাল হোসেনের মালিকানাধীন পরিত্যক্ত (ঝুট) কাপড় থেকে বাচ্চাদের পোশাক তৈরির মিনি কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের দুটি, কালিয়াকৈর স্টেশনের দুটি এবং কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে আগুন নিভিয়ে ফেলে।
আগুনে ভাড়া বাড়ির ১৫টি ঘর ও আসবাবপত্রসহ মালামাল, রিকশার গ্যারেজ ও ১৪টি ব্যাটারিচালিত রিকশা, মিনি কারখানার মালামাল ও মেশিন পুড়েছে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ নির্ধারণ করা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।