ঢাকাWednesday , 21 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেপ্তার এক

Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। এ অভিযানে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য আক্তারুজ্জামান সাগরকে গ্রেপ্তার করা হযেছে।
বুধবার ভোররাত ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চলে। অভিযানে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুহাটি গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। পরে বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক শরাফত হোসেনের ছেলে আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। আক্তারুজ্জামান জেএমবির সক্রিয় সদস্য। এ সময় বেশ কিছু জঙ্গি বই এবং একটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়েছে।
সাগরের বাবা সরাফত মণ্ডল সাংবাদিকদের বলেন, তার ছেলে দীর্ঘ দিন ধরে মানসিকভাবে অসুস্থ। পাবনায় মানসিক হাসপাতালে থেকে চিকিৎসার পর কয়েক বছর আগে সে বাড়ি ফেরে।
কালুহাটি মাদ্রাসা থেকে হাফেজ পাস সাগর বিভিন্ন সময়ে বাড়ি থেকে উধাও হয়ে যেতে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। ১৪ দিন আগে উচ্চ মাধ্যমিক পড়ুয়া এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছে।