ঢাকাTuesday , 20 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের ট্রাক চাপায় নিহত ১

Link Copied!

জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দিলিপ কুমার পাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর শহর বাইপাস রোড়ের মার্কাস মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলিপ ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামের মদন পালের ছেলে।
দিলিপ কুমার পাল ইসলামপুর বাজারে যাওয়ার পথে আখি মিলন পরিবহনের দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোজাহিদ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই দিলিপের মৃত্যু হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে গেছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, লাইসেন্সবিহীন ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।