ঢাকাTuesday , 20 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বানৌজা তিতুমীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন- মো. মহিদুল ইসলামের ছেলে মো. সায়েম (২০), রহিম উদ্দিনের ছেলে মো. রমজান (৩৫) ও নূর ইসলামের ছেলে মো. নূর আলম (১৮)। তাদের বাড়ি নীলফামারি জেলার জলডাঙ্গা উপজেলার উত্তর দেশিবাড়ীতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বানৌজা তিতুমীর কম্পাউন্ডে একটি ১০ তলা ভবনের কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। নবম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিন শ্রমিক নিচে পড়ে যান।
কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন বলেন, নবম তলায় প্লাস্টারের কাজ করার সময় বাঁশের ভারা ভেঙে তিনজনেই নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যান।
এ বিষয়ে অপমৃত্যু মামলার পর তদন্ত করে দেখা হবে বলেও উল্লেখ করেন তিনি। ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশন লিমিটেড।