ঢাকাTuesday , 20 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে স্বামীর সঙ্গে অভিমান করে এক বছরের শিশুকে হত্যার পর আত্মহত্যা করেছে মা। সোমবার রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে। খালেদা আক্তার ওই গ্রামের আবু বকরের স্ত্রী।
সোমবার রাতে স্বামীর সাথে টাকা নিয়ে বাক-বিতন্ডা হয় খালেদা আক্তারের । এর জের ধরে গভীর রাতে এক বছরের ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর বিষ পান করে আত্মহত্যা করে খালেদা। মঙ্গলবার সকালে ডাকাডাকির পরও ঘরের দরজা না খোলায় পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে মা-ছেলের মরদেহ উদ্ধার করে।
দাউদকান্দি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।