ঢাকাSunday , 18 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম চিড়িয়াখানায় মিনি এভিয়ারি পার্ক

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম চিড়িয়াখানায় গড়ে তোলা হয়েছে মিনি এভিয়ারি পার্ক। নানা জাতের পাখি দেখা ও পরিচিত হবার সুযোগ তৈরি হয়েছে দর্শনার্থীদের।
পাহাড় আর সবুজ প্রকৃতি ঘেরা পরিবেশকে কাজে লাগিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চিড়িয়াখানা কমিটির সদস্য সচিব রুহুল আমিনের উদ্যোগে এই এভিয়ারি পার্ক প্রতিষ্ঠিত হয়েছে।
চলতি সপ্তাহ থেকে পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব রুহুল আমিন জানান, বিলুপ্ত প্রজাতির পাখিসহ নানা রঙ ও বর্ণের পাখির সমারোহ থাকবে এভিয়ারি পার্কে। বর্তমানে এই পার্কে বিভিন্ন প্রজাতির ৯৩টি পাখি আনা হয়েছে।
এর মধ্যে রয়েছে ম্যাকাউ পাখি এক জোড়া, রিংনেক প্যারোট চার জোড়া, লাফিং ডাব ৩২ জোড়া, ফিজন্ট কবুতর ১০ জোড়া ও লাভ বার্ড ১টিসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।
এই পার্কে কমপক্ষে ৩ শতাধিক পাখি থাকবে। ক্রমান্বয়ে এসব পাখি যুক্ত হবে বলে জানান রুহুল আমিন। জানা যায়, প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ন্যাচারাল মিনি এভিয়ারি।