ঢাকাSunday , 18 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিকআপ ভ্যান চাপায় নিহত ২

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। রোববার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের জারিলা পোড়াবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও একই এলাকার আনোয়ার শেখের ছেলে শামীম (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পাওয়ার প্ল্যান্টের ছয়/সাতজন শ্রমিক কাজ শেষে বাড়ির দিকে যেতে ভ্যান/রিকশার জন্য সয়দাবাদ এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যান বেপরোয়াভাবে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে জাহাঙ্গীর ও শামীম ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো চার শ্রমিক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মুরগিবোঝাই পিকআপ ভ্যানটি আটকের জন্য সব হাইওয়ে থানায় খবর পাঠানো হয়েছে।’