ঢাকাSaturday , 17 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কিশোর প্রেমিক।
শনিবার উপজেলার রঘুনীলি ও চর জয়কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত প্রেমিকা রুবিনা খাতুন (১৫) চক জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে ও প্রেমিক শাহেদ আলী (১৫) রঘুনীলি গ্রামের মঈনুদ্দিনের ছেলে। উভয়েই চক জয়কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মায়ের সঙ্গে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে রুবিনা। তাকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে সে মারা যায়।
প্রেমিকার মৃত্যুর খবর শুনে দুপুর ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিক শাহেদ আলী।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সকালে প্রেমিকা রুবিনার বিষপানের আত্মহত্যার খবর
শুনে প্রেমিক শাহেদ আলীও আত্মহত্যা করে।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুই কিশোর-কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।