ঢাকাSaturday , 17 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী শহর থেকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বসরী পদ্মাপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী হলেন- নগরীর মাদক জোনখ্যাত গুড়িপাড়া এলাকার বাবর আলীর স্ত্রী রহিমা বেগম (২৫)। এ ঘটনায় রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নারীকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন।