ঢাকাSaturday , 17 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্তিক ঢালী (৪০) নামের এ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার ছিটকিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কার্তিক ঢালী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ছিটকিবাড়ি গ্রামের চন্দ্র কান্তি ঢালীর ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, কার্তিক ঢালী নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।