ঢাকাSaturday , 17 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াত সহিংসতা থেকে বের হতে পারেনি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশ এখন নির্বাচনমুখী। এ সময়ে নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনাই প্রমাণ করে, বিএনপি-জামায়াত সহিংসতা থেকে বের হতে পারেনি। তারা সহিংসতায় বিশ্বাসী।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন’ শীর্ষক একটি বইয়ের পাঠ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, নয়াপল্টনে পুলিশের ওপর হামলা হয়েছে। গাড়ি পোড়ানো হয়েছে। তবে ড. কামাল হোসেন এ নিয়ে কোনো কথা বলছেন না। লন্ডনের ভয়েই তিনি কথা বলতে পারছেন না। এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তিনিও লন্ডনের ভয়েই কোনো কথা বলতে পারছেন না।
হানিফ বলেন, ড. কামাল হোসেন ১৯৮১ সালের ১৫ নভেম্বর বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে নির্বাচন করে হেরেছিলেন। তখন বিএনপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলেছিলেন। আর সেই কামাল হোসেন এখন বিএনপির হয়ে রাজপথে নেমেছেন। তার কোনো নীতি-আদর্শ নেই বলেই জনগণ মনে করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন শীর্ষক বইয়ের লেখক সমীরণ রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ প্রমুখ।