ঢাকাFriday , 16 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ইটভাটা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে রেজাউল করিম (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের ফরজ আলীর ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শ্রমিক রেজাউল করিম উল্লাপাড়া সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, সকালে ফরজ আলীর ইটভাটার পাশে একটি ঘরে শ্রমিক রেজাউল করিমের ঝুলন্ত লাশ দেখতে পায় ভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
রেজাউলকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কি না, তা নিশ্চিত হতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।