ঢাকাFriday , 16 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্পাদকদের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলোচনা করতে দেশের দৈনিক পত্রিকাগুলোর সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নীতিনির্ধারকরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে অংশ নিয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের আবু তাহের, যুগান্তরের সাইফুল আলম, ভোরের কাগজের শ্যামল দত্ত, সমকালের মোস্তাফিজ শফি, কালেরকণ্ঠের ইমদাদুল হক মিলন, আমাদের সময় ডটকমের নাঈমুল ইসলাম খান, হলিডের কামাল উদ্দিন, নিউজ টুডের রিয়াজ উদ্দিন, নিউ এজের ‍নুরুল কবির প্রমুখ।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে উপস্থিত আছেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না প্রমুখ।