ঢাকাFriday , 16 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার থেকে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক পেতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ রোববার থেকে শুরু করবে বিএনপি।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। রংপুর বিভাগের পঞ্চগড়-১ আসন দিয়ে সাক্ষাৎকারটি শুরু হবে। এ ছাড়া, একই দিনে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেওয়া হবে।’
সাক্ষাৎকারের সময় মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।