ঢাকাFriday , 16 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেত্রী নিপুন রায় আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে নাইটিঙ্গেল মোড় থেকে তাকে আটক করা হয়। নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় পৃথক তিনটি মামলা করে পুলিশ।