ঢাকাWednesday , 14 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাষাঢ়ায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আলামিন নামের এক ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে।
নিহতের নাম আলামিন। তিনি খানপুর এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও মাসুদ মিয়ার ছেলে।
বুধবার ভোরে ছিনতাই করার সময় আলামিনকে আটক করে জনতা পিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, ছিনতাইয়ের অভিযোগে তাকে জনতা ধরে পিটুনি দেয়। এতে তিনি আহত হলে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।