ঢাকাWednesday , 14 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের শম্ভুগঞ্জের চরপুলিয়ামারি এলাকায় গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি, শহরের কালিবাড়ির সুরুজ ড্রাইভারের ছেলে নিহত সুমন মিয়া তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শম্ভুগঞ্জের পুলিয়ামারি এলাকায় পাকা রাস্তার ওপরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে, এই খবরে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা আছে। ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।