ঢাকাWednesday , 14 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে রাজীব বিশ্বাস (২৮) নামের এক কৃষক মারা গেছেন।
বুধবার সকালে কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের একটি জমির পাশ থেকে ওই কৃষকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজীব বিশ্বাস ওই গ্রামের খোকন বিশ্বাসের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, আন্ধারকোটা গ্রামের ব্রজেন বিশ্বাস ইঁদুর মারার জন্য জিআই তার দিয়ে নিজ জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার রাতে রাজীব বিশ্বাস নিজ জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে ওই বৈদুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে বুধবার সকালে এলাকাবাসী রাজীবের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।