ঢাকাWednesday , 14 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আগুনে পুড়েছে ৩টি দোকান

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় আগুনে পুড়েছে তিনটি দোকান ও মালামাল। মঙ্গলবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পিরুজালী সড়কঘাট এলাকায় বৈদুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন ময়নাল এন্টারপ্রাইজ, মারুফ অ্যান্ড শাহীনুর কসমেটিকস ও একটি ফার্মেসিতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই কর্মকর্তার ধারণা।