নিজস্ব প্রতিবেদক : বিএনপির মনোনয়ন ফরম কিনতে আসা নেতা-কর্মীদের চাপে আটকে পড়া রাস্তা স্বাভাবিক করা নিয়ে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আজ ছিল বিএনপির মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিন। এদিনও মনোনয়ন ফরম কিনতে আসা নেতা-কর্মীদের চাপে রাজধানীর নয়াপল্টনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ রাস্তা স্বাভাবিক করতে নেতা-কর্মীদের অনুরোধ জানায়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে। এ সময় নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে থাকা বেশ কয়েকেটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও থেমে থেমে বিক্ষিপ্তভাবে চলছে সংঘর্ষ।

