নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঢাকা বাইপাস সড়কের সিটি করপোরেশনের মেঘডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সোহেল রানা সিটি করপোরেশনের ইছড্ডা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার এসআই শওকত এমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত সোয়া ৩টার দিকে মেঘডুবি এলাকার ঢাকা বাইপাস সড়ক থেকে তাকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

