ঢাকাTuesday , 13 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় ডোবা থেকে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম সাকিব। মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী ডোবার কচুরিপানার মধ্য থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
সাকিব কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া আস্তানগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে সাকিব বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে আজ মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী একটি ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।