ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাসচাপায় শ্রমিক নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসচাপায় নূর মোহাম্মদ মিটু (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ মিটু গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি জেলা মটর শ্রমিক ইউনিয়নে পিয়নের কাজ করতেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে কুয়াডাঙ্গা এলাকায় সড়ক পার হচ্ছিল নূর মোহাম্মদ মিটু। এ সময় একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হম্তান্তর করা হয়েছে।